Tuesday, July 21, 2026
spot_img
Homeএই মুহুর্তেএনএসসির পরিচালক হলেন সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী

এনএসসির পরিচালক হলেন সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক তারকা ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরীকে।

রবিবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব মো. গোলাম রব্বনীর সাক্ষর করা প্রজ্ঞাপনে (স্মারক নং- ০৫.০০.০০০০.১৪৬.৩৪.০৪৯.২১-৩৫৫) এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারী, আধা-সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে।

১৯৯৭ সালে ফুটবল খেলা শুরু করেন জাহেদ পারভেজ চৌধুরী। ২০০১ সালে প্রিমিয়ার লিগের ক্লাব ফরাশগঞ্জের মাধ্যমে পেশাদার ফুটবলে পদার্পন করেন তিনি। এরপর ২০০২-০৩ সালে আরামবাগ হয়ে ২০০৪-২০১০ পর্যন্ত আবাহনীতে খেলেন। ২০০১ সালে মুক্তিযোদ্ধা সংসদে খেলে পরের পছর শেক রাসেলে যোগ দেন। ২০১৬-১৭ সালে ফিরে আসেন মুক্তিযোদ্ধায়। ২০১৭ থেকে ’১৯ মৌসুমে শেখ জামালে খেলে ২০২০-২১ মৌসুমে সবশেষ চট্টগ্রাম আবাহনীতে খেলেছেন জাহেদ পারভেজ।

জাতীয় দলেও ছিল তার বর্ণাঢ্য ক্যারিয়ার। ২০০৫ থেকে ’১১ পর্যন্ত জাতীয় দলে খেলেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এসএ গেমসে স্বর্ণপদক জেতা ফুটবল দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। এছাড়া ২০০৮ সালে ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসের স্বর্ণ জেতা দলেও ছিলেন জাহেদ পারভেজ চৌধুরী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়