প্রাইম ভিশন ডেস্ক »
সাংহাই বুধবার করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে আরোপ করা অনেক বিধিনিষেধ শিথিল করেছে। দুই মাসের লকডাউনের পর স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসতে এমন পদক্ষেপ গ্রহণ করা হলো। লকডাউন আরোপ করায় এ মেগাসিটির বাসিন্দারা গৃহবন্দি হয়ে পড়েন এবং চীনের অর্থনীতি অনেকটা মুখ থুবড়ে পড়ে। খবর এএফপি’র।
গত মার্চের শেষের দিক থেকে আড়াই কোটি জনসংখ্যার এ বাণিজ্যিক কেন্দ্রের বিভিন্ন এলাকা বন্ধ করে দেয়া হয়েছিল। ওই সময় করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে দেখা যায়। ২০২০ সালে প্রথমবারের মতো এ ভাইরাসের সংক্রমণ হ্রাসের পর তা ছিল চীনের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি।
গত কয়েক সপ্তাহ ধরে কিছু বিধিনিষেধ ধারাবাহিকভাবে শিথিল করার পর কর্তৃপক্ষ বুধবার নগরীর কম ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় বাসিন্দাদের অবাধে চলাফেরা করার অনুমতি হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে সাংহাই পৌরসভা কতৃপক্ষ বলেন, ‘এটি এমন এক সময় যার জন্য আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় রয়েছি।’
মহামারির প্রভাবের কারণে মেগাসিটি সাংহাইয়ে নজিরবিহীন স্তব্ধতা নেমে আসে।বুধবার সকালে লোকজনকে সাংহাইয়ের সাবওয়ে ও অফিসের দিকে যেতে দেখা যায়।


