Homeমুল পাতা৩১ জুলাই পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলে

৩১ জুলাই পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলে

প্রাইম ভিশন ডেস্ক

রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে চার দিন নিয়ন্ত্রিতভাবে যানবাহন চলাচল করবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত টানেলের একটি টিউবে ট্রাফিক ডাইভারশন করে যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন এই টানেলের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত রাখা হবে।

এ সময় বিদ্যমান যানবাহনের চাপ অনুযায়ী টানেলের উভয় মুখে যাত্রীদের ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষমাণ থাকার প্রয়োজন হতে পারে।

কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য যাত্রী ও চালকদের এই সাময়িক বিলম্বের বিষয়ে আন্তরিক সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়