প্রাইম ভিশন ডেস্ক
দি পেনিনসুলা চিটাগং এর লেগুনা রেস্টুরেন্টে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘সালসা অ্যান্ড সিজল’ মেক্সিকান ফুড ফেস্টিভ্যাল। প্রাণবন্ত স্বাদ ও সমৃদ্ধ ঐতিহ্যে ভরপুর এই আয়োজন অতিথিদের জন্য নিয়ে এসেছে খাঁটি মেক্সিকান খাবারের এক অনন্য অভিজ্ঞতা।
শনিবার (১ আগস্ট) ফেস্টিভ্যাল উদ্বোধন করেন দি পেনিনসুলা চিটাগাং এর জেনারেল ম্যানেজার সুমেধা গুণবর্ধন। তাঁর উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক অতিথিদের জন্য শুরু হয় এক বর্ণিল গ্যাস্ট্রোনমিক ভ্রমণ।
এই ফুড ফেস্টিভ্যালে অতিথিরা উপভোগ করতে পারবেন মেক্সিকোর জনপ্রিয় ও ঐতিহ্যবাহী মেনু এবং মুখরোচক ডেজার্ট। দি পেনিনসুলা চিটাগং এর দক্ষ শেফরা চমকপ্রদ রেসিপি ও উন্নতমানের উপকরণ ব্যবহার করে প্রতিটি মেনু প্রস্তুত করেছেন, যাতে অতিথিরা উপভোগ করতে পারেন মেক্সিকান খাবারের আসল স্বাদ।
প্রতিদিনের ডিনার বুফের মূল্য জনপ্রতি ৩,৯০০ টাকা (নেট)। এছাড়াও নির্বাচিত ব্যাংকের কার্ডধারীদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার-বাই ওয়ান গেট ওয়ান মাত্র ৩,৯০০ টাকা (নেট) এবং বাই ওয়ান গেট থ্রি মাত্র ৬,০০০ টাকা (নেট)।
রিজার্ভেশন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৭ ৫৫৫৫ ৪৬২১ অথবা ০১৭ ৫৫৫৫ ৪৬৪৫।


