Homeএই মুহুর্তেসীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাংসহ সকল প্রকার অপরাধ দমনে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ ০৪ আগস্ট ২০২৬ খ্রি. চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুরে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মহোদয় বলেন, চট্টগ্রাম রেঞ্জে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসের কোনো স্থান হবে না। রাষ্ট্রবিরোধী যেকোনো অপশক্তিকে কঠোর হাতে দমন করা হবে। এ লক্ষ্যে তিনি সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং এ কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

ডিআইজি মহোদয় জানান, চট্টগ্রাম রেঞ্জের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে মাদকবিরোধী সমাবেশ ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হবে। পাশাপাশি নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক ব্যবসায়ী ও মাদকের গডফাদারদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশ পুলিশের মাদকের বিরুদ্ধে অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদকের বিস্তারের নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হবে এবং এ অপকর্মে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।

তিনি উপস্থিত জনসাধারণের প্রতি নির্ভয়ে ও নিঃসংকোচে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধ সংক্রান্ত তথ্য পুলিশকে প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত ও কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অপরাধ দমনে গৃহীত বিভিন্ন কর্মপরিকল্পনার সুফল অচিরেই দৃশ্যমান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়