প্রাইম ভিশন ডেস্ক
সাত সহকারী পুলিশ সুপার (এএসপি) ও ৪৯ পুলিশ পরিদর্শকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
শুক্রবার (১৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
‘জনস্বার্থে’ জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।


