Homeমুল পাতাভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন

ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন

প্রাইম ভিশন ডেস্ক

বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সংবাদ বিকৃত করার অভিযোগ তুলে ভুয়া খবর বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, হাইকমিশনারের পক্ষ থেকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে ‘অর্থশাস্ত্র’ বইয়ের একটি অনুলিপি উপহার দেওয়া হয়েছে। বইটির মূল প্রচ্ছদে লেখা ছিল, ‘শিক্ষাই সর্বোত্তম বন্ধু। একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মানিত হন।’

হাইকমিশনের অভিযোগ, একটি সংবাদকে ভিন্নভাবে উপস্থাপনের উদ্দেশ্যে বইটির প্রচ্ছদ পরিবর্তন করা হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে তারা।

পোস্টে বলা হয়, কোনো সংবাদ নিজেদের মতো করে উপস্থাপনের জন্য বইটির প্রচ্ছদ পরিবর্তন করা উচিত নয়। একই সঙ্গে বইটির প্রকৃত প্রচ্ছদ অপরিবর্তিত রাখার অনুরোধ জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

এর আগে বৃহস্পতিবার সকালে ভারতীয় হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক উন্নয়ন প্রকল্পসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে হাইকমিশনার মন্ত্রীকে ‘অর্থশাস্ত্র’ বইয়ের একটি অনুলিপি উপহার দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়