Homeএই মুহুর্তেইনানীতে রিসোর্টে আগুনে প্রাণহানি, ভূমি প্রতিমন্ত্রীর শোক

ইনানীতে রিসোর্টে আগুনে প্রাণহানি, ভূমি প্রতিমন্ত্রীর শোক

কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে টুপটাপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

একই সঙ্গে তিনি অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।

শোকবার্তায় প্রতিমন্ত্রী মহান আল্লাহ তাআলার কাছে নিহতদের জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সইবার ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা দানের জন্য দোয়া করেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়