Homeমুল পাতা১৭১ পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ-ওএসডি জাহাঙ্গীর আলম

১৭১ পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ-ওএসডি জাহাঙ্গীর আলম

প্রাইম ভিশন ডেস্ক

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে তাকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে বদলি করা হয়েছে। তার স্থলে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজেদুর রহমানকে চলতি দায়িত্বে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার–২ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন যুগ্মসচিব সাইফুল ইসলাম। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। বদলি করা কর্মকর্তাদের আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ২৫ আগস্ট থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নতুন দায়িত্ব পাওয়া ডা. মোহাম্মদ সাজেদুর রহমান এর আগে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সে বছর সেপ্টেম্বরে জাহাঙ্গীর আলমকে চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়। তার দায়িত্ব পালনকালে সিভিল সার্জন কার্যালয়ের অধীন স্বাস্থ্য সহকারীসহ ১৭১টি পদে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছিল। তবে সে সময় এসব অভিযোগ অস্বীকার করেছিলেন জাহাঙ্গীর আলম।

সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারীসহ ১৭১টি পদে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ উঠে। নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীদের সময়মতো এসএমএস না দেওয়া, ওএমআর শিট পূরণ নিয়ে বিভ্রান্তি এবং পরীক্ষা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফল প্রকাশ নিয়ে নানা সমালোচনা হয়। এসব ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমও সরব ছিল। শেষ পর্যন্ত নিয়োগ পাওয়ার দুই বছরের মাথায় তাকে ওএসডি করা হলো।
এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়