Homeএই মুহুর্তেদুই সেনাসদস্যের মৃত্যুতে প্রতিমন্ত্রী মীর হেলালের শোক

দুই সেনাসদস্যের মৃত্যুতে প্রতিমন্ত্রী মীর হেলালের শোক

প্রাইম ভিশন ডেস্ক

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বুধবার (৯ সেপ্টেম্বর) শোক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আহত সেনা কর্মকর্তার সুস্থতা কামনা করেন।

বুধবার হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন সৈনিক নিহত এবং ১ জন কর্মকর্তা গুরুতর আহত হন। আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়