Homeএই মুহুর্তেপ্রতিমন্ত্রী মীর হেলালের তাৎক্ষণিক সাড়া, ৫ ছাত্রী হলে ডিপ ফ্রিজ

প্রতিমন্ত্রী মীর হেলালের তাৎক্ষণিক সাড়া, ৫ ছাত্রী হলে ডিপ ফ্রিজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক পাঁচটি হলে ডিপ ফ্রিজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সহযোগিতায়। ইতোমধ্যে ডিপ ফ্রিজগুলো বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে।

জানা গেছে, নারী শিক্ষার্থীদের দাবির বিষয়টি চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে অবহিত করেন। ছাত্রী হলগুলোর অসুবিধার কথা জানতে পেরে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে পাঁচটি উন্নতমানের ডিপ ফ্রিজ বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর ব্যবস্থা করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে খাবার সংরক্ষণসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে এসব ডিপ ফ্রিজ ব্যবহার করা হবে। এতে হলের আবাসিক শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘দীর্ঘদিন ধরেই ছাত্রী হলগুলোতে নারী শিক্ষার্থীদের খাবার সংরক্ষণে ভোগান্তি ছিল। আজ সেই ভোগান্তির নিরসন হতে চলেছে। শিক্ষার্থীদের দাবির প্রতি দ্রুত সাড়া দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়