Homeএই মুহুর্তেব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: হুমায়ুন কবির

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: হুমায়ুন কবির

প্রাইম ভিশন ডেস্ক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ভারতের নয়াদিল্লিতে আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোন প্রতিনিধি অংশ নেবে না।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের বাইরে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন।’

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২-১৩ সেপ্টেম্বর ১৮তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও অংশ নেবেন। গত বুধবার জাতিসংঘের ভারত শাখা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ নেয়ার সুযোগ নেই: হুমায়ুন কবির

ব্রিকসের বর্তমান সভাপতি হিসেবে ভারত এই সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে ব্রিকস সদস্য ও অংশীদার দেশগুলোর শীর্ষ নেতাদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও যোগ দেবেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো: ‘বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি’। এটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মানবতা প্রথম’ দর্শনের ওপর ভিত্তি করে তৈরি।

ভারত ব্রিকসের প্রতিষ্ঠাতা সদস্য এবং এর আগে ২০১২, ২০১৬ ও ২০২১ সালে তিনবার সভাপতিত্ব করেছে। ১ জানুয়ারি ২০২৬ থেকে ভারত চতুর্থবারের মতো ব্রিকস সভাপতিত্ব গ্রহণ করে। চলতি বছর প্রতিষ্ঠার ২০ বছর পূর্ণ করছে ব্রিকস।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়