Homeমুল পাতাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির প্রবীণতম স্নাতক পড়ুয়া

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির প্রবীণতম স্নাতক পড়ুয়া

প্রাইম ভিশন ডেস্ক 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সংগ্রহশালাতে থাকা মুহাম্মদ আলী জিন্নাহর ৩টি ছবির ফ্রেম ভেঙে, ছিঁড়ে ফেলেছেন এক শিক্ষার্থী। তিনি নিজেকে আবু তৈয়ব হাবিলদার পরিচয় দিয়ে দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে স্নাতক চতুর্থ বর্ষে পড়ছেন। ডাকসু নির্বাচনে সবচেয়ে প্রবীণ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

ডাকসু সংগ্রহশালায় যুক্ত হলো জিন্নাহ, নেই শেখ মুজিবুর রহমানের একক ছবিডাকসু সংগ্রহশালায় যুক্ত হলো জিন্নাহ, নেই শেখ মুজিবুর রহমানের একক ছবি
আজ সোমবার দুপুর ২টা ডাকসুর সংগ্রহশালাতে দুই সন্তানকে নিয়ে আসেন আবু তৈয়ব হাবিলদার। একপর্যায়ে উত্তেজিত হয়ে সংগ্রহশালায় থাকা মুহাম্মদ আলী জিন্নাহর একক ছবির ফ্রেম ভেঙে ফেলেন। পরে ফ্রেম থেকে ছবি বের করে ছিঁড়ে ফেলেন। পরে দুই দফায় আরও দুটি ছবি ফ্লোরে আছাড় দেন এবং ফ্রেম থেকে বের করে ছিঁড়ে ফেলেন।

পরে আবু তৈয়ব হাবিলদার সাংবাদিকদের বলেন, ‘যা মন চায় তা করতে দেওয়া হবে না। এই খলনায়কের ছবি ডাকসুতে থাকবে না। তাদের ইশতেহারে কী ছিল, তারা ডাকসুর মতো এমন জায়গাতে মুহাম্মদ আলী জিন্নাহকে প্রতিষ্ঠিত করবে? বলেছিলেন কি, জিন্নাহকে আপনারা আপনাদের নায়ক বানাবেন? আমরা একাত্তর, ভাষা সংগ্রাম ভুলি নাই।’

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বশেষ কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদপ্রার্থী হয়েছিলেন আবু তৈয়ব হাবিলদার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী। দীর্ঘ বিরতির পর ২০২৪-২৫ সেশনে তিনি পুনরায় চতুর্থ বর্ষের নিয়মিত শিক্ষার্থী হিসেবে ভর্তি হন। তাঁর দাবি অনুযায়ী, তিনি ১/১১-এর সময় এবং বিভিন্ন কোটা ও নিরাপদ সড়ক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এ ছাড়া তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানেও অংশ নিয়েছিলেন বলে তাঁর দাবি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়