আজ মেখল ইউনিয়নের যুবসমাজ মাদকের বিরুদ্ধে দারুণ একটি কাজ করেছেন।
তারা নিজ উদ্যোগে মাদক ও জুয়ার চিহ্নিত একটি স্থানে ঝোপঝাড় পরিস্কার পরিচ্ছন্ন করাসহ সবাই মিলে মাদককে না বলেছেন।
তাদের এই ভাল কাজে উৎসাহ দিতে উপজেলা প্রশাসন, হাটহাজারী থেকে আমরাও স্থানটি পরিদর্শন করি।
সবার প্রতি আহবান,
উপজেলার সকল ইউনিয়নে প্রতিটি মাদকের চিহ্নিত স্থানে আপনারা এলাকাবাসী নিজ নিজ উদ্যোগে এমন কাজ করুন যেটি উপজেলা প্রশাসনের পেইজে সবাইকে জানিয়ে দিব এবং আপনাদের উৎসাহিত করতে পাশে থাকব।
যাদের কাজ সবচেয়ে সুন্দর হবে তাদের সম্মানজনক স্বীকৃতি প্রদান করা হবে।
আসুন আমরা সুষ্ঠু প্রতিযোগিতা করি।


