Homeএই মুহুর্তেপণ্ডিত বিজন চৌধুরী স্মরণে উচ্চাঙ্গসংগীত সম্মেলন

পণ্ডিত বিজন চৌধুরী স্মরণে উচ্চাঙ্গসংগীত সম্মেলন

চট্টগ্রাম থিয়েটার ইনিস্টিটিউট মিলনায়তনে আনন্দী সঙ্গীত একাডেমির উদ্যোগে উপমহাদেশের বিখ্যাত তবলাশিল্পী পণ্ডিত বিজন চৌধুরীর স্মরণে ১৮ ও ১৯শে সেপ্টেম্বর, তারিখে অনুষ্ঠিত হল উচ্চাঙ্গসংগীত সম্মেলন। সঙ্গীত সম্মেলন উদ্বোধন করেন বিশিষ্ট তবলাগুরু উস্তাদ সুদীপ সেনগুপ্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দী সঙ্গীত একাডেমির সভাপতি দোলন দেব। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সাধারণ সম্পাদক শিল্পী সুরজিৎ সেন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ। তিনি অভিভাবকদের উদ্দেশ্য ছেলে মেয়েদেরকে উচ্চাঙ্গসংগীত শিক্ষা শিক্ষা গ্রহন করে মানুষের মত মানুষ হয়ে দেশও জনগনের কল্যানে নিবেদিত হতে আহবান জানান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. প্রফেসর অঞ্জন কুমার চৌধুরী। তিনি বলেন পণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গসংগীত জগতের পুরোধা ব্যক্তিদের মধ্যে একজন।

শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছেন। তিনি বহু ছাত্র ছাত্রীদেরকে শিল্পী বানিয়েয়েছেন। সবার উচিত গুরুজিকে প্রতিবছর স্মরণ করে তাঁর শিক্ষা নতুন প্রজন্মকে পৌছে দেয়া । তিনি আরে বলেন, সঙ্গীত হচ্ছে গুরুমুখি বিদ্যা সুতরাং গুরুকে সম্মান দেখাতে হবে। এরপর বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ তিনি বলেন সঙ্গীত মনের খোরাক,মনের আনন্দ তাই বেশি বেশি করে সঙ্গীত সাধনা করতে হবে প্রতি ঘরে ঘরে পণ্ডিত বিজন চৌধুরীর মতো কষ্ট করলে একদিন ভালো ফল বের হয়ে আসবে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত মোহনবীণা শিল্পী উস্তাদ দোলন কানুনগো। তিনি বক্তৃতায় পণ্ডিত বিজন চৌধুরীরর সাথে তাঁর কয়েকটি স্মৃতি তুলে ধরেন। তবলাশিল্পী পিনুসেন দাশ- কে পণ্ডিত বিজন চৌধুরী সম্মাননা স্মারক ২০২৬ প্রদান করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো ছিলেন প্রখ্যাত চিকিৎসক ডা. রজত কুমার বিশ্বাস।দুইদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান কলাবতী রাগে খেয়াল পরিবেশন করেন সুরসপ্তক সঙ্গীত বিদ্যাপিঠের ছাত্র ছাত্রীরা ।

তবলা লহড়া প্রদর্শণ করেন শিল্পীরা আনন্দী সঙ্গীত একাডেমির শিক্ষার্থীবৃন্দ। রাগ সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সৌমিত্র দাশ ও শিল্পী প্রমিত বড়ুয়া। উচ্চাঙ্গ নৃত্য পরিবেশন করেন দ্যা একাডেমি অফ ক্ল্যাসিক্যাল এন্ড ফোক ডান্স , পরিচালনায় শিল্পী তরুন চক্রবর্তী,ও তার দল। অর্কেস্ট্রা পরিবেশন করেন শিল্পী সুমন কুমার নাথের পরিচালনায় সুরধ্বনি মিউজিক একাডেমি,চট্টগ্রাম।

মোহনবিনা পরিবেশন করেন মিটন বিশ্বাস সাথে তবলায় ছিলেন শিল্পী সুশান্ত কর চৌধুরী ও শিল্পী তিষাণ ঘোষ। বেহেলায় রাগ বাগেশ্রী পরিবেশন অপরাজিতা চৌধুরী, সাথে তবলায় ছিলেন শিল্পী সানি দে । অনুষ্ঠানে তানপুরা ও হারমোনিয়ামে সহযোগিতার করেন শিল্পী হৃদীতা দাশ, শিল্পী বিজয় দেবনাথ, শিল্পী চিন্ময় দাশ, শিল্পী শর্মিষ্ঠা দেব, শিল্পী সৌমেন দাশ প্রমূখ। একক তবলা বাদন পরিবেশন করেন শিল্পী অমিত চৌধুরী ও শিল্পী আদৃত্য চৌধুরী, নাগমায় ছিলেন শিল্পী আনন্দী সেন।

অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন বাচিক শিল্পী প্রার্থ প্রতিম মহাজন ও তূর্ণা বড়ুয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়