প্রাইম ভিশন ডেস্ক »
শিপিং এক্সিকিউটিভস্ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এর ২২তম বার্ষিক সাধারণ সভা আগ্রাবাদ এক্সেস রোডস্থ “গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টার”-এ অনুষ্ঠিত হয়। এক্সিকিউটিভ কমিটির সদস্য মতিউর রহমানের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং সোসাইটির মৃত সদস্য ও সদস্যাদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোসাইটির বিদায়ী সভাপতি হুারুনুর রশীদ।
তিনি উপস্থিত সকল সদস্য ও সদস্যার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সোসাইটির সাধারণ সম্পাদক জনাব মোঃ ইমরান মিয়া চৌধুরী ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। অর্থ সম্পাদক জনাব শাহ আলম সৈকত সমিতির আয়-ব্যয়ের হিসাব বিস্তারিতভাবে সভায় উপস্থাপন করেন।
এছাড়াও প্রকল্প কমিটির চেয়ারম্যান নাজমুল হুদা কর্ণেলহাটের নিকুঞ্জ আবাসিক এলাকায় সোসাইটির নিজস্ব আবাসন প্রকল্প “শিপিং এক্সিকিউটিভ টাওয়ার” এর চলমান কার্যক্রম এবং প্রকল্পের আয়-ব্যয়ের বিবরণ সদস্যদের সামনে তুলে ধরেন।
পরবর্তীতে বর্তমান পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় বিদায়ী সভাপতি সভার দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনার মেহেরুল করীমের নিকট হস্তান্তর করেন।
প্রধান নির্বাচন কমিশনার মেহেরুল করীম এবং নির্বাচন কমিশনার আব্দুল গাফফার ২০২৬২০২৯ মেয়াদের জন্য ১২ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা কমিটি ঘোষণা করেন।
নবগঠিত পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সৈয়দ মোহাম্মদ আরিফ — সভাপতি, মামুনুর রশীদ— সিনিয়র সহ-সভাপতি, ইমরান মিয়া চৌধুরী — সহ-সভাপতি, জাহাঙ্গীর আলম — সাধারণ সম্পাদক, সাইফুল আলম ভূইয়া (বাবু) — সহকারী সাধারণ সম্পাদক, মবিনুর রহমান চৌধুরী — অর্থ সম্পাদক, প্রাণ গোবিন্দ্র নাথ — সহকারী অর্থ সম্পাদক, ওমর ফারুক — পরিচালক, সাজ্জাদ ইকবাল — পরিচালক, এম. এ. মতিন — পরিচালক, মিরাজ উদ্দিন — পরিচালক, রোজিনা আক্তার —পরিচালক।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সকল সদস্য ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে ২২তম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়। পরবর্তীতে নৈশভোজ, আকর্ষণীয় র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়।
উল্লেখ্য, সোসাইটির সাবেক উপদেষ্টা এহসানুল হক চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে পূর্বনির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত রাখা হয়।


