Homeএই মুহুর্তেফেনীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

ফেনীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ জেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী।

আজ শনিবার বিকালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পূজামণ্ডপ পরিদর্শনে আসেন। তিনি শহরের গুরুচক্র ও কালি মন্দির পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজখবর নেন।

এ সময় ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সমির কর ও সাধারণ সম্পাদক শান্তি চৌধুরী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট পার্থ পাল চৌধুরী, ফেনী সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক তপন কর প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, দুর্গাপূজা সার্বজনীন উৎসব। সারাদেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে।

তিনি বলেন, প্রতিমা নির্মাণের শুরু থেকে পুলিশ কাজ করে যাচ্ছে। আমরা ২৪ ঘন্টা সজাগ আছি এবং শেষ পর্যন্ত আমরা সজাগ থাকবো।

প্রসঙ্গত এবার ফেনী জেলার ছয়টি উপজেলায় মোট ১৫৩ মণ্ডপে শারদীয়  দুর্গাপূজা  উদযাপন করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়