HomeUncategorizedবাসস্ট্যান্ডে ও কাচারি সড়কে যানজট প্রতিরোধে উচ্ছেদ অভিযান

বাসস্ট্যান্ডে ও কাচারি সড়কে যানজট প্রতিরোধে উচ্ছেদ অভিযান

হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ড, কাচারি সড়কে যানজট নিরসন ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন হাটহাজারী কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এ সময় ৬টি মামলায় ৫১,৫০০ জরিমানা করা হয়েছে।  মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। হাটহাজারী মডেল থানা পুলিশ ও হাটহাজারী পৌরসভার টিম মোবাইল কোর্ট এ সহযোগিতা করেন। এ সময় বাসস্ট্যান্ডে সড়ক ও জনপথ বিভাগের ড্রেন নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য অনুরোধ করা হয়েছে।

পৌরসভা থেকে বাসস্ট্যান্ডে নির্ধারিত স্থানে যাত্রী উঠানামা করানো ও অবৈধ সিএনজি পার্কিং না করার জন্য সচেতনতামূলক সাইনবোর্ড দেয়া হয়েছে। নাগরিকদের বাসস্ট্যান্ডের মোডে নিষেধাজ্ঞা দেওয়া স্থানে দাঁড়িয়ে থাকা বা উঠানামা না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়