HomeUncategorizedজহিরুল ইসলাম চৌধুরী পপুলার লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান

জহিরুল ইসলাম চৌধুরী পপুলার লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান

তরুণ শিল্পোদ্যোক্তা মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

২৯৭তম বোর্ড সভায় তাঁকে পুনরায় কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

তিনি ১৯৮২ সালের ৪ জুলাই চট্টগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি অস্ট্রেলিয়ার University of Canberra থেকে Bachelor of Information Technology অর্জন করেন।

তিনি পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পিএইচপি স্পিনিং মিলস লিমিটেড, পিএইচপি ইস্পাত লিমিটেড ও পিএইচপি কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

এ ছাড়াও তিনি পিএইচপি এনওএফ কন্টিনিউয়াস গ্যালভানাইজিং মিলস্ লিমিটেড, পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলস্ লিমিটেড, পিএইচপি স্টিল ওয়ার্কস লিমিটেড, পিএইচপি ফ্লট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পিএইচপি পেট্রো রিফাইনারি লিমিটেড,  পিএইচপি এগ্রো প্রোডাক্টস্ লিমিটেড, দিনা কোল্ড স্টোরেজ লিমিটেড, পিএইচপি স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, বে টারমিনাল অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পিএইচপি ফিশারিজ লিমিটেড, পিএইচপি লেটেক্স অ্যান্ড রাবার প্রোডাক্টস লিমিটেড, পিএইচপি অটোমোইলস্ লিমিটেড ও পিএইচপি মটরস্ লিমিটেডের পরিচালক।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়