Homeএই মুহুর্তেহালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মোবাইল কোর্টে পঞ্চাশ হাজার জরিমানা

হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মোবাইল কোর্টে পঞ্চাশ হাজার জরিমানা

হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন সংলগ্ন হালদা নদীর অংশে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে আজ সকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং ছিপাতলী ইউনিয়ন পরিষদ উক্ত অভিযানে সহায়তা প্রদান করেন।

অভিযান পরিচালনাকালে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং মো. সানাউল্লাহ, সাং- রাউজান, চট্টগ্রাম-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
হালদা নদী হতে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়