Homeএই মুহুর্তেএইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে প্রথম তামযীদ, নম্বর কত পেলেন

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে প্রথম তামযীদ, নম্বর কত পেলেন

প্রাইম ভিশন ডেস্ক »

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম হয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তামযীদ তাহসীন রেজা। তিনি মোট ১ হাজার ২২২ নম্বর পেয়েছেন।

নিজের ফলাফলে বেশ উচ্ছ্বসিত তামযীদ। ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার স্বপ্ন তার। তামযীদ বলেন, ‘বেশ ভালো লাগছে। সামনে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করতে চাই।’

তামযীদের এমন সাফল্যে আনন্দিত তার পিতা চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, ‘বিভিন্ন ওয়েব পোর্টালে দেখেছি, নম্বর অনুযায়ী সে প্রথম। অনুভূতি আলহামদুলিল্লাহ। বাবা হিসেবে ব্যাপারটা খুবই আনন্দের। ও চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ, সেই অনুযায়ী ভালো ফল করতে পেরেছে।’

উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার মোট ৯৯ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে ৫০ হাজার ১৬৬ জন। পাশের হার ৫২ দশমিক শূন্য ৭ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে গত ১৫ বছরের মধ্যে এটিই সর্বনিম্ন পাশের হার। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়