Homeবিনোদনদ্বিতীয় বিয়েও ভেঙে গেল কণিকার

দ্বিতীয় বিয়েও ভেঙে গেল কণিকার

প্রাইম ভিশন ডেস্ক »

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কণিকা কাপুর স্বামী গৌতম হাথিরামানির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। বিয়ের চার বছর পর মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে নিজেদের আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান ‘বেবি ডল’খ্যাত এই গায়িকা।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া বিবৃতিতে কণিকা লেখেন, ‘অনেক ভাবনাচিন্তা ও আলোচনার পর আমি ও আমার স্বামী আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়ের জন্য আমি কৃতজ্ঞ এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাই। আমাদের ব্যক্তিগত বিষয়গুলোকে সম্মান করার পাশাপাশি এই সময়ে সবার সহানুভূতি ও সহযোগিতা কামনা করছি।’

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিচ্ছেদের ঘোষণার এক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে স্বামীর সঙ্গে বিয়ের ছবিগুলো সরিয়ে ফেলেন কণিকা। তবে ঠিক কী কারণে তাঁদের সম্পর্কের ইতি ঘটেছে, সে বিষয়ে প্রাথমিক বিবৃতিতে কিছু জানাননি তিনি।

পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে বিচ্ছেদের বিষয়ে মুখ খোলেন এই সংগীতশিল্পী। সেখানে তিনি স্পষ্ট করেন, তাদের বিচ্ছেদের পেছনে তৃতীয় কোনো ব্যক্তির ভূমিকা নেই। পাশাপাশি গৌতমের কর্মস্থল নাইজেরিয়ার লাগোসে থাকতে না চাওয়ার কারণে তাঁদের সম্পর্কের অবনতি হয়েছে, এমন আলোচনাও নাকচ করেন তিনি।

কণিকা বলেন, ‘আমি অন্য কাউকে খুঁজে পাইনি। আমার জানামতে, গৌতমও অন্য কাউকে খুঁজে পাননি। এটি আমার দ্বিতীয়বারের মতো বিবাহবিচ্ছেদ। স্বাভাবিকভাবেই এর সঙ্গে দুঃখ ও হতাশা জড়িয়ে আছে।’

তিনি আরও বলেন, একটি দাম্পত্য সম্পর্কের ভেতরে কী ঘটে, তা কেবল সেই দুজন মানুষই জানেন। সম্পর্ক ভেঙে গেলে প্রথমে নারীকে দায়ী করার প্রবণতাও অন্যায্য বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে গৌতমের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন কণিকা।

জানা গেছে, কণিকা ও গৌতমের পরিচয় প্রায় ১৫ বছরের। দীর্ঘদিনের বন্ধুত্বের পর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২২ সালের ২০ মে লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। কণিকার তিন সন্তানও বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিল।

এর আগে ১৯৯৮ সালে লন্ডনপ্রবাসী চিকিৎসক জসপ্রীত সিং চান্দোককে বিয়ে করেছিলেন কণিকা। তাদের সংসারে দুই মেয়ে আয়ানা ও সামারা এবং এক ছেলে যুবরাজ রয়েছে। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়।

২০১৪ সালে ‘বেবি ডল’ গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান কণিকা কাপুর। এ ছাড়া ‘চিট্টিয়া কালাইয়াঁ’, ‘’ ও ‘তুকুর তুকুর’-এর মতো জনপ্রিয় গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়