Homeচট্টগ্রামমাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

প্রাইম ভিশন ডেস্ক »

তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, সামাজিক সংগঠন এবং জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু।

তিনি বলেছেন, যানজট, মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে সমাজের সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নগরের সদরঘাট থানার মাঝিরঘাট রোডে সেকান্দর হোসেন মিয়ার বাড়িতে আয়োজিত এক সচেতনতামূলক সভা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ৩৩টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে অতিথিদের মাধ্যমে নগদ অর্থসহায়তা বিতরণ করা হয়।

পাশাপাশি থানা পর্যায়ে আয়োজিত কোরআন প্রতিযোগিতায় প্রথম ও চতুর্থ স্থান অর্জনকারী দুই শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
ইসরাফিল খসরু বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যানজট নিরসন এবং মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি অপরাধপ্রবণতা রোধে পরিবার ও স্থানীয় জনগণকে আরও দায়িত্বশীল হতে হবে।
মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হাজি মোহাম্মদ সালাহউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এইচএম রাশেদ।
স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক হাজি নুরুল আমিন ও প্রচার সম্পাদক নূর জাহেদ বাবলু।

উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইলিয়াস, আলহাজ দানু মিয়া, দিদারুল ইসলাম, নুরুল কবির, হারুন অর রশিদ, সালাউদ্দিন জুয়েল, কামরুল ইসলাম, আবছার উদ্দিন, মোহাম্মদ ফরিদ, জাকির হোসেন, মঞ্জু মিয়া, হাসান মুরাদ, আবু মোতালেব মুন্সি, দেলোয়ার হোসেন, ফারুক আহমেদ, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ করিম, আশরাফুল ইসলাম মোক্তার, মোহাম্মদ জিতু ও আবু রায়হান রবিন প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়