Homeচট্টগ্রামসাতকানিয়ায় বাস ডোবায় পড়ে শিক্ষিকাসহ নিহত ২

সাতকানিয়ায় বাস ডোবায় পড়ে শিক্ষিকাসহ নিহত ২

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় শিক্ষা সফরের একটি বাস মহাসড়কের পাশের ডোবায় পড়ে এক শিক্ষিকাসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জন।

আজ শনিবার ভোর ৪টার দিকে মহাসড়কের সাতকানিয়ার তেমুহনী রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রভাষক সোহানা আফরোজ (৪৫) ও একই মাদ্রাসার এক শিক্ষিকার স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।
আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, শাহ জালাল (৬২), পারভিন আক্তার (৫১), নোহা আক্তার (১৫), নিহা (১৫), মো. আলাউদ্দিন (৩২) ও খাদিজা (৬)।

স্থানীয়দের বরাতে দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার জানান, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শিক্ষা সফর উপলক্ষে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে দুটি বাস কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। একটি বাস তেমুহনী রেলক্রসিং সংলগ্ন এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহিম বলেছেন, ‘শিক্ষা সফরে যাওয়ার সময় দুটি বাসের মধ্যে একটি বাস সড়কের পাশের ডোবায় পড়ে যায়। এতে মাদ্রাসার একজন শিক্ষিকা ও একজন অতিথি নিহত হয়েছেন। তারা বাসটির সামনের আসনে বসেছিলেন। বাসটি পানিতে পড়েছিল। সম্ভবত শ্বাস নিতে না পেরেই তাদের মৃত্যু হয়েছে।’
ওসি নুরুল জানিয়েছেন, মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। বাসটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চালকের চোখে ঘুম ঘুম ভাব ছিল। তাই বাসটি মহাসড়কের পাশে ডোবায় পড়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়