Homeএই মুহুর্তে‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি পরিচয় দেওয়া কামাল পুলিশি হেফাজতে

‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি পরিচয় দেওয়া কামাল পুলিশি হেফাজতে

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় লোকজনের ঘেরাওয়ের পর অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’র কেন্দ্রীয় সভাপতি দাবি করা এই আইনজীবীকে নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।

তথ্যটি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, ‘ভোররাতে সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে— এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে কামাল উদ্দিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।’

ওসি আরও বলেন, ‘কামাল উদ্দিনের বিরুদ্ধে স্থানীয় লোকজন আইনশৃঙ্খলা-পরিপন্থি কর্মকাণ্ড ও বিভিন্ন ধরনের অপতৎপরতার অভিযোগ করেছেন। পুলিশ এসব অভিযোগ খতিয়ে দেখছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

জানা যায়, কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের বহিষ্কৃত আইনবিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি)।

এর আগে, তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত অক্টোবরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন তিনি।

নিজেকে ওই কমিটির কেন্দ্রীয় সভাপতি পরিচয় দিয়ে দেওয়া তার বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন কামাল উদ্দিন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়