Homeএই মুহুর্তেপিএইচপি ফ্যামিলির ডিএমডি হলেন মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন

পিএইচপি ফ্যামিলির ডিএমডি হলেন মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন

 

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমানের জ্যেষ্ঠ নাতি ও তৃতীয় প্রজন্মের প্রথম সন্তান মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন পিএইচপি গ্লাস এবং পিএইচপি অ্যালুমিনিয়াম উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

তার এ নিয়োগ পিএইচপি ফ্যামিলির ব্যবসায়িক ও শিল্প নেতৃত্বে নতুন প্রজন্মের অংশগ্রহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ভিক্টর মহসিন লন্ডনের গোল্ডস্মিথস ইউনিভার্সিটি থেকে সাইকোলজি ও মার্কেটিং বিষয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন শেষে তিনি একই প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন এবং পর্যায়ক্রমে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি বর্তমান নেতৃত্বের অবস্থানে উন্নীত হয়েছেন।

ব্যবসায়িক পরিকল্পনা ও বাজার সম্প্রসারণের ক্ষেত্রে ভিক্টর মহসিন ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন। ভোক্তাদের চাহিদা, বাজারের পরিবর্তন এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে সরাসরি ধারণা নিতে তিনি

নিয়মিত দেশের বিভিন্ন গ্রাম ও শহরের বাজার পরিদর্শন করেন। এর মাধ্যমে বিক্রেতা ও ভোক্তা উভয়ের জন্য অধিক কার্যকর ও ইতিবাচক ব্যবসায়িক পরিবেশ তৈরির সুযোগ খুঁজে দেখেন।

একই প্রতিষ্ঠানে নতুন দায়িত্বের পাশাপাশি তিনি পিপলস ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক এবং অক্সিজেন স্পোর্টস জোনের ব্যবস্থাপনা অংশীদার হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিল্প ও বাণিজ্যের পাশাপাশি খেলাধুলা এবং বিনোদন খাতেও তার আগ্রহ রয়েছে। অক্সিজেন স্পোর্টস জোনের মাধ্যমে চট্টগ্রাম নগরীতে আধুনিক ক্রীড়া ও বিনোদন সুবিধা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও কাজ করছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, পিএইচপি গ্লাস এবং পিএইচপি অ্যালুমিনিয়াম এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে ভিক্টরের এ দায়িত্ব গ্রহণ পিএইচপি ফ্যামিলির শিল্প ও ব্যবসায়িক কার্যক্রমে নতুন প্রজন্মের নেতৃত্ব বিকাশের ধারাকে আরও এগিয়ে নেবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়