Homeচট্টগ্রামচট্টগ্রামের মুরাদপুরে পুলিশ বক্সে আগুন

চট্টগ্রামের মুরাদপুরে পুলিশ বক্সে আগুন

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর মুরাদপুরে পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুলিশ বক্সের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১২ দিকে কয়েকজন এসে পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অনেক কিছু পুড়ে গেছে।
পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, রাতে দুর্বৃত্তরা পুলিশ বক্সে আগুন দিয়েছে। এতে বক্সের অনেক জিনিসপত্র পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে।
এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়