শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img
Homeমুল পাতাআগামী শনিবার ব্যাংক খোলা

আগামী শনিবার ব্যাংক খোলা

প্রাইম ভিশন ডেস্ক »

হজ কার্যক্রমের সাথে সম্পৃক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা/উপশাখাসমূহ আগামী শনিবার খোলা থাকবে। বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইড সুপারভিশন বিভাগ এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সাথে সম্পৃক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা/উপশাখাসমূহ সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী ২৫ জুন শনিবার সাপ্তাহিক ছুটির দিন পূর্ণদিবস খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।

এতে আরো বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়