Homeএই মুহুর্তেকার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আতাউর গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আতাউর গ্রেফতার

প্রাইম ভিশন ডেস্ক »

বন্দর নগরী চট্টগ্রামের অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেফতার করেছে এসআরবি-৭।

সোমবার (২৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭-র একটি আভিযানিক দল শেখ মোহাম্মদ আতাউর রহমানের বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৭-র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে চট্টগ্রামের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়