প্রাইম ভিশন ডেস্ক »
সানশাইন চ্যারিটিজ (Sunshine Charities)-এর চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান এবং কেনপার্ক চ্যারিটিজের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি ডায়ালাইসিস মেশিন হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, নিউক্লিয়ার মেডিসিন বিভাগের সাবেক পরিচালক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, সানশাইন চ্যারিটিজের চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নুরুল হুদা, ডা. মাসুম ইফতেখার, ডা. ফয়েজ উদ্দিন, ডা. সামিউল করিম, কেনপার্কের প্রতিনিধি এবং হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এই উদ্যোগ হাসপাতালের কিডনি রোগীদের চিকিৎসা সেবার সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।


