Homeএই মুহুর্তেচট্টগ্রামে বিএম ডিপোতে লরিচাপায় কর্মচারীর মৃত্যু

চট্টগ্রামে বিএম ডিপোতে লরিচাপায় কর্মচারীর মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে লরির চাকায় পিষ্ট হয়ে শহিদুল আজম চৌধুরী (৫৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে ডিপোর ভেতরে এ দুর্ঘটনা ঘটে। সে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনগরী এলাকার বাসিন্দা ও মো. মফজল আহমদ চৌধুরী ছেলে। তিনি বিএম কনটেইনার ডিপোতে স্কেল এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন তিনি।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ডিপোর ভেতরে অসাবধানতাবশত লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন শহিদুল আজম। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

‎চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ৪ জুন রাতে সীতাকুণ্ডের এই বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৫১ জন নিহত হন। তাদের মধ্যে ১৩ জন ছিলেন ফায়ার সার্ভিসের কর্মী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়