Homeমুল পাতাচীনে কনফুসিয়াস ইনস্টিটিউটের বোর্ড সভায় যোগ দিতে চবি উপাচার্যসহ প্রতিনিধিদলের সফর

চীনে কনফুসিয়াস ইনস্টিটিউটের বোর্ড সভায় যোগ দিতে চবি উপাচার্যসহ প্রতিনিধিদলের সফর

প্রাইম ভিশন ডেস্ক »

চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ে (Yunnan Minzu University) অনুষ্ঠিতব্য কনফুসিয়াস ইনস্টিটিউটের বোর্ড সভায় যোগ দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর নেতৃত্বে চীন সফরে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রতিনিধিদলের সদস্যরা। প্রতিনিধি দলে রয়েছেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, চবি কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ও চবি সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া এবং চীনা প্রতিনিধি।

সফরকালে তাঁরা কনফুসিয়াস ইনস্টিটিউটের বোর্ড সভায় অংশগ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। আগামী ১ ডিসেম্বর ২০২৬ তারিখে তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়