প্রাইম ভিশন ডেস্ক »
পদ্মা সেতুর প্রকল্পের নাম : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
পদ্মা সেতুর দৈর্ঘ্য : ৬ দশমিক ১৫ কিলোমিটার।
পদ্মা সেতুর প্রস্থ : ৭২ ফুট।
পদ্মা সেতুর রেললাইনের অবস্থান : পদ্মা সেতুর রেললাইনের অবস্থান নিচতলায়।
পদ্মা সেতুর ভায়াডাক্ট : ৩ দশমিক ১৮ কিলোমিটার।
পদ্মা সেতুর সংযোগ সড়ক : দুইপ্রান্তে প্রায় ১৪ কিলোমিটার।
পদ্মা সেতুর প্রকল্প নদীশাসন : দুইপাড়ে প্রায় ১২ কিলোমিটার।
পদ্মা সেতুর প্রকল্প ব্যয় : ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা।
পদ্মা সেতুর প্রকল্পের জনবল : প্রায় ৪ হাজার।
পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার : ৮১টি।
পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা : ৬০ ফুট।
পদ্মা সেতুর পাইলিং গভীরতা : ৩৮৩ ফুট।
পদ্মা সেতুর প্রতিটি পিলারের জন্য পাইলিং : প্রতি পিলারের জন্য পাইলিং হয়েছে ৬টি। তবে মাটি জটিলতার কারণে ২২টি পিলারের পাইলিং হয়েছে ৭টি করে।
পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা : ২৬৪।
পদ্মা সেতুতে যা যা থাকবে : বিদ্যুৎ, গ্যাস ও অপটিক্যাল ফাইবার লাইন।
পদ্মা সেতুর ধরন : দ্বিতলবিশিষ্ট কংক্রিট ও স্টিল দ্বারা নির্মিত এই সেতু।
পদ্মা সেতুর পিলার কয়টি : ৪২টি।
পদ্মা সেতুর প্রকল্পের চুক্তিবদ্ধ কোম্পানি : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
পদ্মা সেতুর নকশা : এইসিওএমের নেতৃত্বে আন্তর্জাতিক ও জাতীয় পরামর্শকদের নিয়ে একটি দল গঠন করা হয়। আর তারাই হচ্ছেন পদ্মা সেতুর নকশা পরামর্শদাতা।
পদ্মা সেতুর প্যানেলের সভাপতির নাম : অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
পদ্মা সেতুর স্প্যান বিশেষজ্ঞ দল সদস্য সংখ্যা : ১১।
পদ্মা সেতুর কাজ : মূল সেতু, নদীশাসন, জাজিরা সংযোগকারী সড়ক ও টোল প্লাজা।
পদ্মা সেতু নির্মাণের আনুষ্ঠানিক চুক্তি : ২০১৪ সালের ১৭ জুন বাংলাদেশ সরকার ও চীনের চায়না মেজর ব্রিজ কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়।


