রবিবার, মে ৩, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামকাউন্সিলরের পুত্রবধূর লাশ, স্বামী গ্রেফতার

কাউন্সিলরের পুত্রবধূর লাশ, স্বামী গ্রেফতার

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে কাউন্সিলরের পুত্রবধূ রেহনুমা ফেরদৌসের মৃত্যুর ঘটনায় মামলা করেছে তার পরিবার। এতে রেহনুমার স্বামী নওশাদুল আমীন ও শাশুড়ি পপিকে অভিযুক্ত করা হয়েছে।

শনিবার রাতে নগরের পাহাড়তলী থানায় মামলাটি করেন রেহনুমার বাবা তারেক ইমতিয়াজ। এরপরই আগে থেকে হেফাজতে থাকা নওশাদুল আমীনকে গ্রেফতার দেখায় পুলিশ।

পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রেহনুমার বাবা মামলা করেছেন। সেই মামলায় তার স্বামী নওশাদুল আমিনকে গ্রেফতার দেখানো হয়েছে।

জানা যায়, মামলার এজহার জমা দিতে শনিবার রাত ১১টার দিকে থানায় যান তারেক ইমতিয়াজ। তিনি প্রায় দু’ঘণ্টা থানায় ছিলেন। এছাড়া দুপুর থেকেই পুলিশ হেফাজতে ছিলেন নওশাদুল আমীন।

শনিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের বাসা থেকে তার পুত্রবধু রেহনুমা ফেরদৌসের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে কাউন্সিলরের পরিবার এটিকে আত্মহত্যা বলে আসলেও হত্যাকাণ্ড বলে দাবি করছে রেহনুমার পরিবার।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়