শুক্রবার, জুন ১২, ২০২৬
spot_img
Homeটপ নিউজচট্টগ্রামের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা, গরম বাড়ছে

চট্টগ্রামের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা, গরম বাড়ছে

প্রাইম ভিশন ডেস্ক »

বর্তমানে দেশের পাঁচটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, তবে কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হলেও তা কমাতে পারেনি গরম অনুভূতি।

রোববার রাতে এক পূর্বাভাসে তাপপ্রবাহ অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এই অবস্থায় সোমবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বর্তমানে রাজশাহী, দিনাজপুর, নীলফামারী পঞ্চগড় ও শ্রীমঙ্গল জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়