শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img
Homeমুল পাতাবিশ্বকাপ নিশ্চিত করলো নেদারল্যান্ডস

বিশ্বকাপ নিশ্চিত করলো নেদারল্যান্ডস

প্রাইম ভিশন ডেস্ক »

শেষ দুই দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে আগামী টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।

টি-২০ বিশ্বকাপের চলমান বাছাই পর্বের ফাইনালে উঠেছে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। ফাইনালে উঠায় ষষ্ঠবারের মত টি-২০ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। আর পঞ্চমবারের মত সংক্ষিপ্ত ভার্সনের বিশ্বকাপে খেলবে নেদারল্যান্ডস।

২০১৬ সালের পর থেকে বিশ্বকাপের যেকোন আসরে অনুপস্থিত জিম্বাবুয়ে। ইংল্যান্ডে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও সংযুক্ত আরব আমিরাতে ২০২১ বিশ্বকাপে খেলতে পারেনি জিম্বাবুয়ে। অথচ এক সময় বিশ্ব ক্রিকেটে প্রতিপক্ষের বড় মাথা ব্যথার কারন ছিলো এই জিম্বাবুয়ে।

চারবার ওয়ানডে বিশ্বকাপ খেলেছে নেদারল্যান্ডস। আর ২০০৯, ২০১৪, ২০১৬ ও ২০২১ আসরে খেলেছে টি-২০ বিশ্বকাপ।

এর আগে সরাসরি টি-২০ বিশ্বকাপ নিশ্চিত করা অপর দলগুলো হচ্ছে- বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাত। মোট ১৬টি দল খেলবে আগামী টি-২০ বিশ্বকাপে।

বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলবে বাছাই ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। এই আটটি দলকে দু’টি গ্রুপে দুই ভাগে বিভক্ত করা হবে। দুই গ্রুপের সেরা চারটি দল সুপার টুয়েলভে খেলবে।

সুপার টুয়েলভে এরই মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

নিজ মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বের সেমিফাইনালে পাপুয়া নিউগিনিকে ২৭ রানে হারিয়ে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে খেলা নিশ্চিত করে জিম্বাবুয়ে। আর আসরের অন্য সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারায় নেদারল্যান্ডস।

বুলাওয়েতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান করে জিম্বাবুয়ে। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৭২ রান তোলে পাপুয়া নিউ গিনি।

একই ভেন্যুতে অন্য সেমিতে প্রথমে ব্যাট করতে নামা মার্কিন যুক্তরাষ্ট্রকে ১৩৮ রানেই গুটিয়ে দেয় নেদারল্যান্ডস। জবাবে ১ ওভার বাকী রেখে ৩ উইকেটে ১৩৯ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়