প্রাইম ভিশন ডেস্ক »
মুক্তি পেতে চলেছে বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায় অভিনীত ছবি ‘অন্তর্জাল’। এই ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন দুজন। বাস্তবে বিয়ের পিঁড়িতে না বসলেও সিনেমায় কাজটি সেরে ফেলেছেন এই তারকা যুগল। তা নিয়ে ফ্যানদের মাতামাতিও শেষ নেই।
সম্প্রতি একটি সর্ষে হলুদ রঙের শাড়ি পরে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। হলুদ রঙের শাড়িতে স্টাইলিং করেছেন কৌশানি মুখোপাধ্যায়। তার শাড়ির এই বিশেষ রংকে মাস্টার্ড ইয়লো বা সর্ষে হলুদ বলা হয়। আর এই রং তার ত্বকের কমপ্লেকেশনের সঙ্গে খুবই ভালো মানিয়েছে। খুব খুব সুন্দর দেখতে লাগছে অভিনেত্রীকে। তার দিক থেকে চোখ ফেরানোর কোনও উপায়ই নেই। সাধারণভাবেই ড্রেপিং করেছেন শাড়ি। এক রঙা এই শাড়ি অবশ্য়ই নজর কাড়বে সবার।
এই শিফন শাড়ির উপর সুন্দর ফ্লোরাল কারুকার্য করা হয়েছে। হলুদ শাড়ির উপরে রুপোলি জরির কারুকার্য করা হয়েছে। তার সঙ্গে রয়েছে স্টোন টাচও। এই জরির কাজে ফুটে উঠেছে ফ্লাওয়ার মোটিফ। যা শাড়ির শোভাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
অভিনেত্রী এই শাড়িতে ধরে রেখেছেন মনোটোন। এই এমব্রয়ডারি জরির কাজ ছাড়া শাড়িতে আর কোনও বিশেষ কাজ নেই। কিন্তু তাই বলে এই লুককে সাধারণ বলাও যায় না। এই ইউনিক লুকে সব সময়ই সুন্দর অভিনেত্রী।


