শুক্রবার, জুন ১২, ২০২৬
spot_img
Homeমুল পাতা‘দিন-দ্য ডে’ পৌঁছে গেছে বলিউডে: বর্ষা

‘দিন-দ্য ডে’ পৌঁছে গেছে বলিউডে: বর্ষা

প্রাইম ভিশন ডেস্ক »

ঈদে মুক্তি পাওয়া তিনটি সিনেমার ভেতর আলোচনা-সমালোচনার তুঙ্গে আছে ‘দিন : দ্য ডে’। এর প্রধান কারণ সিনেমার ১০০ কোটি টাকা নির্মাণ ব্যয় এবং বলিউড তারকা টম ক্রুজের সিনেমার মতো সাউন্ড কোয়ালিটি। যা দাবি করেছেন সিনেমাটির প্রযোজক ও নায়ক অনন্ত জালিল। পিছিয়ে নেই তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা।
এবার তিনি দাবি করলেন, ‘দিন-দ্য ডে’ সিনেমার খবর পৌঁছে গেছে বলিউডে। সেখান থেকে নাকি তার কাছে ফোন এসেছে। তারা ভূয়সী প্রশংসাও করেছেন। মঙ্গলবার (১৯ জুলাই) রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসের একটি বিশেষ শো-তে অংশ নেন অনন্ত ও বর্ষা। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন দাবি করেন নায়িকা।

বর্ষা বলেন, বলিউডের সবচেয়ে বড় ইনস্টাগ্রাম পেজ থেকে ফোন করে তাদের প্রশংসা করা হয়েছে। তিনি বলেন, ‘বিগ বাজেটের সিনেমা এত সুপারহিট হয়েছে, যার জন্য আসলে প্রাউড করার মতো। কোনও একটা দেশে একটা ঘটনা ঘটলে কী হয়; সেটা সমালোচিত হোক আর আলোচিত হোক, সুপারহিট কোনও কিছু হলে, ব্লকবাস্টার কিছু হলে গেলে; যেমন বিদেশের নিউজ আপনারা করছেন, সেভাবে কিন্তু বলিউড পর্যন্ত পৌঁছে গেছে- বাংলাদেশে একটা সিনেমা হয়েছে ‘দিন : দ্য ডে’; তারা আমাদের নম্বর জোগাড় করে কল করেছে। দেখেন, ইন্ডিয়ার মতো জায়গার সাংবাদিকেরা আমাকে ফোন করে বলছে, ‘অভিনন্দন, তোমরা বাংলাদেশে একটা ইতিহাস তৈরি করেছ’। আর কী পাওয়া।”

যদিও কে ফোন করেছেন, সেই তথ্য প্রকাশ করেননি বর্ষা। তাই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এছাড়া বলিউডকেন্দ্রিক কিছু ইনস্টাগ্রাম পেজ থেকে ‘দিন-দ্য ডে’ নিয়ে পোস্ট করা হয়েছে। কেউ কেউ বলছেন, এই কাজগুলো তারা অর্থের বিনিময়ে করে থাকে।

বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘দিন-দ্য ডে’। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এখানে বরাবরের মতো নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করেছেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। এছাড়াও আছেন বাংলাদেশ ও ইরানের অনেক অভিনয়শিল্পী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়