শুক্রবার, জুন ১২, ২০২৬
spot_img
Homeমুল পাতাশ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

প্রাইম ভিশন ডেস্ক »

ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে পার্লামেন্ট সদস্যদের (এমপি) ভোটে রনিল বিক্রমাসিংহে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এই সময় ২১৯ ভোটের মধ্যে ১৩৪ টি ভোট পেয়ে বিজয়ী হন তিনি।

বুধবার (২০ জুলাই) কলম্বো থেকে এক সংবাদ প্রতিনিধি মিনেলে ফার্ন্দানেজ জানান, এই মুহূর্তে পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচন শেষ হয়েছে।

এর আগে একাধিকবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্বও সামলাচ্ছিলেন তিনি। তবে রনিলকে নিয়ে দেশের জনগণের মধ্যে অসন্তোষ আছে। ফলে বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, এরপরেও শ্রীলঙ্কার অচলাবস্থা অব্যাহত থাকতে পারে।

গত প্রায় ছয়মাস ধরে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। দেশের সরকারের বিরুদ্ধে রাজপথে লাগাতার আন্দোলন চালিয়ে গেছেন দেশের জনগণ। তারই জেরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন পদত্যাগী প্রেসিডেন্ট গুতাবায়া রাজাপাকসে। পদত্যাগ করতে বাধ্য হয়েছেন গুতাবায়ার ভাই তথা দেশের প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজপাকসে। প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে নিয়েছিল জনসাধারণ। তারপরেই নতুন নির্বাচনের সিদ্ধান্ত হয়। বুধবারই পার্লামেন্টে ভোটাভুটি হয়।

নির্বাচনের আগে টুইট করে বিরোধী দলনেতা ভারতের কাছে বিশেষ সাহায্য চেয়েছেন। টুইটে তিনি লিখেছেন, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট যে-ই হোক না কেন, ভারতের সমস্ত রাজনৈতিক দল যেন তাকে সমর্থন করে এবং শ্রীলঙ্কার পাশে দাঁড়ায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়