প্রাইম ভিশন ডেস্ক »
আগামীকাল ২২ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে “তাহলে সময়, অর্জুন! শিরোনামে প্রমার আবৃত্তিশিল্পী মনজুর মুন্না’র একক আবৃত্তিসন্ধ্যা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি ও শিক্ষক সেলিনা শেলী। অনুষ্ঠানে শিল্পী ১৫টি কবিতার একক আবৃত্তি করবেন। অনুষ্ঠানে সকল সংস্কৃতি অনুরাগীদের উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি।


