প্রাইম ভিশন ডেস্ক »
অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের কক্সবাজার প্রতিনিধিকে গালাগালির ঘটনায় টেকনাফের ইউএনও কায়সার খসরুরকে ওএসডির নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল হক সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, টেকনাফের ইউএনও কায়সার খসরুরকে ইমিডিয়েটলি ওএসডি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ২১ জুলাই ঢাকা পোস্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ২৭টি পরিবারের দুর্ভোগ তুলে ধরা হয়েছিল। এ খবর প্রকাশের পর ক্ষিপ্ত টেকনাফের ইউএনও তার অফিসিয়াল নম্বর থেকে ঢাকা পোস্টের প্রতিনিধিকে ফোন করে ধমক দেন এবং গালিগালাজ করেন। পরে এ ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


