Friday, June 26, 2026
spot_img
Homeটপ নিউজকোটি টাকা স্বর্ণসহ ও ১৯ আইফোন মিলল চট্টগ্রাম বিমানবন্দরে

কোটি টাকা স্বর্ণসহ ও ১৯ আইফোন মিলল চট্টগ্রাম বিমানবন্দরে

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণ ও ১৯টি আইফোনসহ দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

আটক মিজানুর রহমান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আবু তাহেরের ছেলে। বাংলাদেশ বিমানের ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ৭টায় তিনি দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছান।

বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক এ কে এম সুলতান মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন মিজানুর রহমান। বিমানবন্দরে কাস্টমস এরিয়া অতিক্রম করার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি করা হয়। এই সময় তার লাগেজ থেকে ছয়টি স্বর্ণের বার, ১২টি সোনার চুড়ি, ১২টি লকেট এবং ১৯টি আইফোন উদ্ধার করা হয়। পরে এই যাত্রীকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়