Friday, June 26, 2026
spot_img
Homeসংবাদআগুনে পুড়ে ৬ মৃত্যু, গার্ডার চাপায় ৫ মৃত্যু

আগুনে পুড়ে ৬ মৃত্যু, গার্ডার চাপায় ৫ মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর চকবাজারের কামালবাগের দেবীদাস ঘাটে ‘ঢাকা প্লাস্টিক’ নামের একটি পলিথিন কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

এর আগে দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ঢাকা প্লাস্টিক নামের কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

উত্তরায় ফ্লাইওভারের গার্ডার পড়ল প্রাইভেট কারে, নিহত ৫

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে হতাহতদের নামপরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা পুলিশের।

এদিকে দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে গত ১৫ জুলাই গাজীপুরে একই প্রকল্পের ‘লঞ্চিং গার্ডার’ চাপায় এক নিরাপত্তারক্ষী নিহত হন। এ দুর্ঘটনায় এক শ্রমিক ও একজন পথচারী আহত হয়েছিলেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়