Homeমুল পাতাহিরো আলম বিষয়ে মিশা সওদাগর যা বললেন

হিরো আলম বিষয়ে মিশা সওদাগর যা বললেন

প্রাইম ভিশন ডেস্ক »

বেসুরে রবীন্দ্রসংগীত গাওয়ার অভিযোগে হিরো আলমকে ডেকে নেওয়া ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। সেখানে তাকে নানান বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মুচলেকা দিয়ে ডিএমপির অফিস থেকে বের হওয়ার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।

এর মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেন হিরো আলম। তাকে নিয়ে আরব নিউজ, খালিজ টাইমস, ফ্রান টোয়েন্টিফোর, এএফপি, বিবিসি ওয়ার্ল্ডে সংবাদ প্রচার করা হয়।

এবার হিরো আলম নিয়ে কথা বললেন জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগর। হিরো আলমের সঙ্গে সিনেমায় অভিনয় করতে কোনো আপত্তি নেই বলে জানান এ অভিনেতা।

এক সাক্ষাৎকারে মিশা সওদাগর বলেছেন, ‘হিরো আলম জানে নিজেকে কীভাবে ফোকাসে আনতে হবে। সে অবশ্যই ট্যালেন্ট। এখন সেটি আন্তর্জাতিক রূপ নিয়েছে। তার (হিরো আলম) সঙ্গে স্ক্রিন শেয়ার না করার কিছু নেই। সে মানুষ তো। যদি আমার ক্যারেক্টার পছন্দ হয় অবশ্যই করব। সঙ্গে দেখব, সেখানে আর কে কে অভিনয় করছে। সে (হিরো আলম) তো অভিনয় করছে, পর্নোগ্রাফি করে না।’

তবে কি হিরো আলম বাংলাদেশের শীর্ষ তারকাদের অন্যতম? গুগল সার্চে এমনটিই দেখা যাচ্ছে।

এ বিষয়ে আপত্তি জানালেন মিশা। বললেন, ‘তাকে বাংলাদেশের শীর্ষ তারকা বললে, সেটি অবশ্যই বিব্রতকর।’

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে প্রার্থী হয়েও আলোচনায় জন্ম দেন হিরো আলম। তবে তার মিউজিক ভিডিওতে মডেল হওয়া, অভিনয়, গান গাওয়া বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দেয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়