Homeমুল পাতাচমক নিয়ে আসছেন মম

চমক নিয়ে আসছেন মম

প্রাইম ভিশন ডেস্ক »

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জাকিয়া বারী মম সিনেমা দিয়েই মিডিয়ায় প্রথম আলোড়ন তৈরি করেন। তার অভিনীত প্রথম সিনেমা দিয়েই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

তবে এর পর সিনেমায় তিনি সেভাবে অভিনয়ে নাম লেখাননি। তবে গত কয়েক বছরে আবারও সিনেমায় অভিনয়ের গতি বৃদ্ধি করেছেন মম।

চলতি বছরের জুনে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘আগামীকাল’ নামের একটি সিনেমা। এটির রেশ থাকতেই আবারও নতুন আরেকটি সিনেমায় অভিনয় করেছেন। সেটির নাম ‘ওরা সাতজন’। সম্প্রতি এ সিনেমার শুটিংও শেষ করেছেন মম। অল্প সময়ের মধ্যেই এটি মুক্তি পাবে বলে জানা গেছে।

এ সিনেমা প্রসঙ্গে মম বলেন, সিনেমাটির গল্প দারুণ। তাই এতে অভিনয় করেও প্রশান্তি পেয়েছি। তা ছাড়া সিনেমাটির পরিচালকও বেশ আন্তরিকতা নিয়ে কাজ করেছেন। আমাকে এখানে একেবারেই নতুন একটি লুকে দেখা যাবে। আশা করছি দর্শক আগ্রহ নিয়েই সিনেমাটি দেখবেন।

এটি ছাড়া বলিউডের একটি সিনেমাতেও মম অভিনয় করেছিলেন। ‘ম্যাক্স কি গান’ নামের সেই সিনেমাটি এখনো মুক্তি পায়নি। অন্যদিকে সবসময়ের মতো নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়