Sunday, June 28, 2026
spot_img
Homeসংবাদ১৫০ আসনে ইভিএমে ভোট, ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প প্রস্তাব

১৫০ আসনে ইভিএমে ভোট, ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প প্রস্তাব

প্রাইম ভিশন ডেস্ক »

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের লক্ষ্যে নতুন করে ২ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার জন্য ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের বৈঠকে এই প্রকল্প প্রস্তাব অনুমোদন করা হয়। সরকারের অনুমোদনের জন্য এই প্রকল্প এখন পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। করোনায় আক্রান্ত হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বৈঠকে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বর্তমানে আমাদের কাছে যে ইভিএম আছে, তা দিয়ে সর্বোচ্চ ৭০ থেকে ৮০টি আসনে ভোট করার সম্ভব। তাই ১৫০টি আসনে নির্বাচন করতে হলে নতুন করে ইভিএম কিনতে হবে। এজন্য ইসি সচিবালয় নতুন একটি প্রকল্প প্রস্তাব কমিশন সভায় তুলেছিল। আমরা এটার অনুমোদন দিয়েছি। এখন পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। তারা অনুমোদন করবে কী করবে না এটা তাদের বিষয়।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনূর্ধ্ব ১৫০টি আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বর্তমান ইসির হাতে ঢাকা ইভিএম মেশিন দিয়ে ৭৬ থেকে ৮০টি আসনের ভোট করার সক্ষমতা রয়েছে। দেড় শতাধিক আসনে ইভিএমে ভোট করার জন্য অতিরিক্ত ২ লাখ ইভিএম কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়