Homeএই মুহুর্তেকার জন্য গান করলেন আসিফ

কার জন্য গান করলেন আসিফ

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলা গানের যুবরাজ’খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। আর ঢাকাই সিনেমার নবাগত নায়িকা জাহারা মিতু। নায়িকার পাশাপাশি মিতু আত্মপ্রকাশ করেছেন গীতিকার হিসেবেও। আর তার লেখা গীতিকবিতায় কণ্ঠ দিলেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর।

জাহার মিতুর ভাষ্য, ‘আমি “পাখি পাখি” শিরোনামে একটা গান লিখেছিলাম। সে গানটা ছবির পরিচালক সুমন ধর খুব পছন্দ করেছেন। তখন তিনি জানান, এই গানটা “শত্রু” ছবিতে রাখতে চান। গতকাল সোমবার এফডিসিতে গানটির শুটিং হয়েছে।’

নবাগত এই চিত্রনায়িকা জানান, ‘পাখি পাখি’ গানের সুর-সংগীত করেছেন ইমন সাহা। আর জনপ্রিয় শিল্পী আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার অঙ্কিতা।

এদিকে, ‘শত্রু’ সিনেমায় মিতু অভিনয় করবেন প্রিয়ন্তী চরিত্রে। যেখানে তাকে দেখা যাবে একজন বখাটে ও নেশাগ্রস্ত মেয়ের ভূমিকায়। সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন বাপ্পি চৌধুরী। পর্দায় তার নাম দুর্জয়। সুমন ধরের পরিচালনায় অ্যাকশন থ্রিলারধর্মীর এই সিনেমায় বিশেষ একটি চরিত্রে দেখা যাবে অভিনেতা মিশা সওদাগরকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়