প্রাইম ভিশন ডেস্ক »
দেশে আন্তর্জাতিক স্টিল কনফারেন্স ’ উদিয়মান বাংলাদেশ’ আজ ২০ সেপ্টেম্বর মঙ্গলবার পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। দুদিন ব্যাপী অনুষ্ঠিত এ সামিটে দেশ ও বিদেশে ব্যবহৃত লৌহ ও ইস্পাত পণ্যের বিশ্বব্যপি বতমান পরিস্থিতি ও সম্ভাবনা, স্টিল কাঁচামালের ব্যয়বৃদ্ধি, সংকট ও সাবিক অবস্থা, গুনগতমান, বর্তমান টেকসই প্রযুক্তি, জাহাজভাঙ্গা শিল্প, আধুনিক মার্কেটিং পলিসি, ইত্যাদি বিষয়ে বিদেশী ও দেশী বিশেষজ্ঞগন একাধিক বিশেষ সেশনে ভিন্ন ভিন্ন বক্তব্য রাখেন। তাছাড়া এ শিল্পের উপর বিশেষজ্ঞগন বেশ কিছু মুল্যবান পেপার উপস্থাপন করেন।
আন্তর্জাতিক কনফারেন্স উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে সামিটটি উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি ফ্যমিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মুহম্মদ মিজানুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরএম এর চেয়ারম্যন আলী হোসেন আকবর আলি।
আমেরিকা, জার্মানী, বেলজিয়াম, ইতালি, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ভারত, অস্ট্রিয়া, তাইওয়ান, চীন, জাপান ও বাংলাদেশ সহ প্রায় ৩২ টি দেশের প্রতিনিধি সামিটে অংশগ্রহণ করেন। দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যমিলি, বিএসআরএম, কেওয়াই স্টিল, এস আলম, এইচ এম স্টিল, টিকে স্টিল, আনোয়ার ইস্পাত সালাম ষ্টিল, জেডএসআরএম সহ অনেকগুলো দেশীয় প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহন করেছে। তাছাড়া বিদেশী প্রতিষ্ঠানের মধ্যে ভারতীয় টাটা গ্রুপ, রাঘব প্রোডাক্ট, জাপানের মিটস্যুই, কোরিয়ার কোবে স্টিল, হোন্দাই স্টিল, বিশ্ববিখ্যাত জার্মানীর এসএমএস গ্রুপ, ইলেক্ট্রোথাম, ইন্ডাকট্রোথাম, বিদেশী নামকরা প্রতিষ্ঠানসমূহ যোগদান করেছে।
দেশে গড়ে উঠা শিল্পসমূহ কিভাবে উন্নতমানের পণ্য উৎপাদন করতে পারে সে বিষয়েও বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন বিশেষজ্ঞগণ। এতে দেশ ও বিদেশের ৪২টি বিভিন্ন ষ্টলে পণ্য বিষয়ে বিষদ বর্ণনা দেওয়া হয়।
ভারতের স্টিলমিন্ট-এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের আহমেদ এন্টারপ্রাইজর এ কন্ফারেন্স এর আয়োজন করেছে। বিএসবিআরএ ও ষ্টিলমিল এসোসিয়েশান সহযোগিতা করেছে। উপস্থিত ছিলেন, শিপ ব্রেকিং এসোসিয়েশনের প্রেসিডেন্ট আবু তাহের, পিএইচপি ফ্যমিলির পরিচালক আলী হোসেন, আমীর হোসেন সোহেল, বিএসআরএমএর ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হোসেন, কেওয়াই স্টিলের সিইও জাবের হোসেন, ষ্টিলমিল সমুহের চেয়ারম্যন ও এমডিবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের সংলিষ্ট প্রকৌশলী ও প্লান্ট প্রধানগণ। শিল্প মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তর এর কমকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
সামিটের উদ্বোধক আলহাজ্ব সুফি মুহম্মদ মিজানুর রহমান বলেন, আধুনিক সভ্যতার ভিত্তি হচ্ছে স্টিল। স্টিল ইন্ডাস্ট্রির কোয়ালিটি,ভ্যালু ক্রিয়েশন, বাজার সম্প্রসারণে এ সামিট ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি কুরআন হাদিস মনিষীদের বাণী উদ্ধৃত করে নতুন প্রজন্মকে বাসযোগ্য নিরাপদ সুখী-সমৃদ্ধ পৃথিবী উপহার দিতে আহবান জানান। তিনি বলেন, আমাদের সকলের উচিৎ এ শিল্পের উন্নয়নে কাজ করা। তিনি এ আয়োজনের জন্য স্টিল গ্রুপকে ধন্যবাদ জানান। সামিটে স্টিল লং ও ফ্ল্যাট প্রোডাক্ট বিষয়ে বিভিন্ন সেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
একুশে পদক পাওয়ায় পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যানকে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। একই সঙ্গে বিএসআরএম’র ৭০ বছর উদযাপন উপলক্ষে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় বিএসআরএমের চেয়ারম্যান বলেন, আমাকে সম্মানিত করায় কৃজজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যানের ভূয়ষী প্রশংসা করেন।


