Tuesday, June 30, 2026
spot_img
Homeসংবাদপঞ্চগড়ে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু

পঞ্চগড়ে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবিতে নারী ও শিশুসহ ২৪ জনের লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় আরও অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া লাশের মধ্যে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত জন এবং ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়ার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ প্রশাসনের আশঙ্কা।

উদ্ধার হওয়া যাত্রী ও স্থানীয়রা জানান, দুপুরে মহালয়া উপলক্ষে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল, যে কারণে মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি একপাশে উল্টে যায়। দুর্ঘটনার পর কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রীই এখনও নিখোঁজ রয়েছেন।

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান রাজু হাসপাতালে সাত জনের লাশ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম, ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে, বাকিদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক। মৃতের সংখ্যা বাড়তে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়