Homeক্যাম্পাসআইআইইউসিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

আইআইইউসিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাইম ভিশন ডেস্ক »

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বিউটিফিকেশন কমিটির উদ্যোগে আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচী ২০২৩ এর উদ্বোধন।

২ আগস্ট ২০২৩ বুধবার ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩ এর উদ্বোধন করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মান্যবর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।

ফিমেল একাডেমিক জোনে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৩ এর উদ্বোধন করেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী। বৃক্ষরোপন কর্মসূচী ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইইউসির ট্রেজারার ও বিউটিফিকেশন কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় আরও উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার ড. রশিদ আহমেদ চৌধুরী, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট ডিভিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মাহি উদ্দিন ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৩ এর অধীনে আইআইইউসি বিউটিফিকেশন কমিটির তত্বাবধানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাসে পর্যায়ক্রমে ফলজ ও বনজ ১২০০ চারাগাছ রোপন করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়